- - -

নেপালে ৫০০ ফুট গভীর খাদে পড়ল বাস, প্রাণ হারালেন ৭ ভারতীয় 

Print News

নেপালে ৫০০ ফুট গভীর খাদে পড়ল বাস, প্রাণ হারালেন ৭ ভারতীয়

 

নেপালে ৫০০ ফুট গভীর খাদে পড়ল ছোট একটি বাস। প্রাণ হারালেন ৭ জন যাত্রী। মনকামনা মন্দিরে পুজো দিয়ে শনিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় বাসটিতে চেপে ফিরছিলেন পুণ্যার্থীরা। তাঁরা সকলেই ভারতীয় বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন ভারতীয়। গোর্খা জেলা পুলিশের ডেপুটি সুপার রাজকুমার শ্রেষ্ঠা জানান, কান্তার এলাকায় ওই দুর্ঘটনা হয়েছে। আহতদের চিতওয়ান জেলায় পাঠানো হয়েছেন। গোর্খা জেলার মুখ্য জেলা অফিসার তুলসি বাহাদুর শ্রেষ্ঠা জানান, বাসটি তানাহুন জেলার আনবুখাইরেনির দিকে যাচ্ছিল। বাসটিতে যাত্রী ছিলেন অন্তত ১৪ জন। মনকামনা মন্দিরে পুজো দিয়ে ওই পুণ্যার্থীরা তানাহুল জেলার কোথায় যাচ্ছিলেন এবং কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। মৃতরা হলেন মুথু কুমার (৫৮), আনামালিক (৫৮) মীনাক্ষী (৫৯), শিবগামী (৫৩), বিজরাল (৫৭), মিনা (৫৮), তামিলারসি (৬০)।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa