
নেপালের বন্যাঃ নিখোঁজ প্রায় ৩০০ এর বেশি ভারতীয়, দাবি নেপালের বিদেশমন্ত্রীর
নেপালে ভয়াবহ হড়পা বানের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিপর্যয়ের পরে কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ বলে জানিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় ও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট ) কাঠমান্ডুতে এনডিটিভি এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপর্যয়ের ভয়াবহ ছবি তুলে ধরেন নেপালের বিদেশমন্ত্রী। তাঁর কথায়, কয়েক ঘন্টার মধ্যেই একের পর এক জনপদ কার্যত নিশ্চিহৃ হয়ে গিয়েছে। নেপালের রাসুয়া অঞ্চলে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিশির খানাল জানান, এই বিপর্যয়ে ইতিমধ্যেই ১৬০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। একই সঙ্গে বহু পরিবার গৃহহীন হয়েছেন। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী বলেন, বিপর্যয়ের আসল ছবি এখনও স্পষ্ট নয়। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিখোঁজদের সঠিক সংখ্যা জানাও কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারী দলগুলি এখনও বিভিন্ন এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।
![]()









