নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকমিটির আহ্বায়ক আব্দুল মোমিন
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোমিন। গত ১১ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে চেম্বার ভবনে অনুষ্ঠিত নিয়মিত সভায় এ উপকমিটির তালিকা প্রণয়ন করা হয়।
মোঃ আব্দুল মোমিন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন, ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণে কাজ করা প্রতিষ্ঠান ‘নীলদিগন্ত উদ্যোক্তা শপ’-এর ব্যবস্থাপনা পরিচালক।
দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের বিকাশে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, স্থানীয় পণ্যের বাজারজাতকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ গুরুত্বপূর্ণ। নীলফামারী জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন আব্দুল মোমিন।