

নির্বাচন বর্জন করায় গণতন্ত্রকামী জনতাকে কৃতজ্ঞতা জানিয়ে
বিভাগীয় শ্রমিক দলের লিফলেটকালে এ এম নাজিমুদ্দীন
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
সরকারের সাজানো পাতানো ভাগ ভাটোয়ারের গরুরহাট মার্কায় প্রশাসনের প্রহসনে গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা দেশের মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করায় দেশবাসীকে আন্তরিক ভালোবাসার লাল শুভেচ্ছা। সরকার নাটকীয়ভাবে বারে বারে মানুষের সাথে প্রতারণা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে দেশের অর্থনীতি লুটপাট দুর্নীতি, গুম, খুন করে মানুষের মানবাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। এবারে দেশের সিংহভাগ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে প্রমাণ করেছে যে, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসন তারা ফিরে পেতে চায়, যা গণতান্ত্রিক আন্দোলের পুন:সমর্থন প্রকাশ করেছেন। উপরোক্ত বক্তব্য লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন বলেন। অদ্য বিকাল ৩ ঘটিকার সময় কাজীর দেউরী কাঁচাবাজার এপ্যালো শপিং সেন্টার, সিডিএ মার্কেট, আসকার দিঘি পাড় এলাকায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠানপূর্ব সমাবেশে আলহাজ্ব এ এম নাজিমুদ্দীনের সভাপতি, কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক এম এ বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, সহ সম্পাদক মোহাম্মদ নাসির, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, আবুল কাশেম, মোহাম্মদ শফিকুর রহমান, মোঃ আলতাফ, আব্দুল খালেক, মোঃ জাবেদ, বাকলিয়া থানার মোহাম্মদ লেদু, হালিশহর থানার রফিক উদ্দিন জসিম, আমেনা বেগম, লাকি আক্তার, মো: মনির হোসেন, মো: বোরহান উদ্দিন, মো: খোকন প্রমুখ। সভাপতি তার বক্তব্যে আরো বলেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং কোটি মানুষের লুণ্টিত ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার আন্দোলন চলমান থাকবে। চলমান আন্দোলনের প্রতি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদের আবারও রক্তিম শুভেচ্ছা। এ আন্দোলন সফল করতে হলে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। দেশের মানুষ গণতন্ত্রের স্বার্থে বেঁচে থাকার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধভাবে আওয়ামীলীগ বাকশাল কায়েম করার জন্য অতীতের ন্যায় আবারও পাতানো নির্বাচনের যে ক্ষমতা দখল করার চক্রান্ত সৃষ্টি করেছে- তা রুখে দেওয়ার জন্য দেশবাসীর শ্রমিক সমাজ বদ্ধপরিকর। ভাগাভাগি, বানোয়াট আওয়ামী মার্কা গণতন্ত্র দেশের মানুষ চায় না। অবিলম্বে এই একতরফা নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যত্থায় দেশবাসী যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, আওয়ামী বাকশালীরা বাকশাল কায়েম করার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু দেশের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। অসংখ্য ভোট সেন্টারে একটি সিলও পড়ে নি। ইনশাআল্লাহ গণতন্ত্র রক্ষার জন্য মানুষ ভোট না দিয়ে যেভাবে সমর্থন দিয়েছে রাজপথে জীবন দিতেও দ্বিধাবোধ করবে না।
![]()









