আহ্ মরণ--
নিখোঁজ ভাইয়ের খোঁজে
মো. কামাল উদ্দিন
প্রচন্ড গর্জনে আসিল একি দুর্দিন/দারুণ ঘনঘটা অবিরল অমনিতর্জন
ঘন ঘন দাগিনী ভুজঙ্গ ক্ষত বাঘিনী/অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু বরিষণ
-রবীন্দ্রনাথ
--ভাই হারানোর এই ২৭টি বছর যেন এক অনন্ত কষ্টের যাত্রা। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাঁর স্মৃতির মধ্যে বেঁচে আছি। মনে হয়, যেন তিনি এখানেই আছেন, ঠিক পাশে, কিন্তু তাঁর ছোঁয়া আর পাওয়া যায় না।
ভাই ছিলো শুধু একজন পরিবার সদস্য নয়, ছিলো একজন সাথী, একজন প্রিয় বন্ধু, যার সঙ্গে শেয়ার করা যেতো জীবনের সব কথা, সব হাসি, সব কান্না। তাঁর চলে যাওয়া আমার জীবনে যেনো এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। জীবনের প্রতিটি ছোটখাটো আনন্দ, প্রতিটি হাসি তাঁর অনুপস্থিতির কারণে যেন ফিকে হয়ে গেছে।
এই দীর্ঘ সময়েও, সেই দিনটির কথা ভুলতে পারিনি, যেদিন ভাইকে চিরদিনের জন্য হারালাম। সেই দিনটির বেদনা এখনো তাজা, সেই শোক এখনো জীবন্ত। মাঝে মাঝে, গভীর রাতে, একা বসে থাকার সময় মনে হয়, যদি একটিবারের জন্য তাঁকে দেখতে পেতাম, যদি একটিবার তাঁর গলা শুনতে পেতাম। কিন্তু সেই আশা শুধুই শূন্যতায় মিশে যায়।
ভাই হারানোর কষ্ট শুধু একজন প্রিয়জনকে হারানোর নয়, এটি নিজের এক অংশ হারানোর মতো। এই অভাব, এই যন্ত্রণা, একা অনুভব করতে হয়, কারণ এর গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাঁরা এই ধরনের ভয়াবহ অভিজ্ঞতা পার করেছেন, তাঁরা জানেন, এই কষ্টের কোনো শেষ নেই, এটি এক জীবনভর চলতে থাকে- মায়ের আহাজারি-
মহান আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তিনি নিঃসন্দেহে সবই পারেন। দেখিস বাবা, আমার আখতারকে আল্লাহ আবার আমার বুকে ফিরিয়ে দেবেন। মায়ের এই আবেগময় বিশ্বাসকে অবলীলায় সমর্থন করে যেতাম। জানি মহান আল্লাহ তার নিয়মের ব্যতিক্রম করে না। তাই তো আকতারকে ফিরিয়ে দিয়ে নয় আকতারের হত্যার রহস্য অজানা থাকাকালীন ২ আগস্ট ২০০১ সালে সব চাওয়া পাওয়া আনন্দ বেদনার উর্ধ্বে চলে গেলেন আমার দুঃখিনী মা। এই যে মহান আল্লাহতালার আইন সে আইন যথার্থ অর্থেই সবার জন্য সমান। এদেশের ক্ষমতার আর অর্থের মানদন্ডে আইন আকতার ১৯৯৭ সালে নিখোঁজ হওয়ার দিন হতে র্দীঘ ক’বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এবং চিরতরে চলে গেছে আমার মা ও বোন। তবুও এদেশে বাঁচতে হয় নিরাপত্তা হীনতার ধূম্রজালে। আজও অধিকার লুন্ঠিত হয় বিবেকহীনতায়, মানবতা নিমজ্জীত হয় ক্ষমতার লোভের কাছে। কিন্তু এই ন্যায় অত্যাচারের শেষ কি নেই। নিশ্চয় ইতিহাস তার জলন্ত প্রমাণ বড় বড় শক্তিধর মানুষ ধূলিসাৎ হয়ে গেছে কালের অন্তরালে। ক্ষমতা আর বিত্ত কি তাদের রক্ষা করতে পেরেছিল না? পারেনি। অন্যায় করে কেউ রক্ষা পায়নি কখনও পাবে না, এটাই অবধারিত সত্য। যা মহান আল্লাহর আইন যে আইনের আওতায় সত্যিকার বিচার হবে হত্যাকারীদের যা স্বত:সিদ্ধ নিশ্চিত অবধারিত মৃত্যু। স্বজনদের মৃত্যুর কষ্ট কত গভীর তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বজন হারানো বেদনাহত কাহিনীই যথেষ্ট। মৃত্যু-তিরোধান অতি অপ্রিয় সত্যি অনুষঙ্গটির সাথে পরিচিত নয় এমন মানুষ পৃথিবীতে নেই।
চল্লিশের দশকের এক কবি বছর ত্রিশ পঁয়ত্রিশ আগে কবিতা লিখেছিলেন মৃত্যু শিরোনামে। মৃত্যুই জানি নির্মম; এই কবিতাটি খুব বিখ্যাত কিছু নয়। সেই কবিও কখনো খুব বিখ্যাত বা জনপ্রিয় হন নি। কবিতাটি প্রকাশিত হয়েছিল একটি লিটল ম্যাগাজিনে। তবুও কেন যেন কবিতার এই পঙ্ক্তি দু’টি আমার মনের মধ্যে গেঁথে গেছে। এই দু’লাইন কবিতা ও তেমন আহামারি চমকপ্রদ কিছু নয়, সেহেতু স্মরণীয় হতে পারে। কবি নেহাৎ সরাসরি গদ্যময় একটি সরল উক্তি করেছেন। আমার যে মনে রয়েছে তার কারণ বোধ হয় এই যে বিষয়টি মৃত্যুজনিত এবং কবিতাটি যখন প্রকাশিত হয় তখন একটা মৃত্যু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিলো।
ছোটবেলা থেকে মামা, বাবা-মা-ভাই বোন, জেঠা একাধিক জেঠাত ভাইসহ অগ্রণিত মৃত্যুর পরম্পরা দেখতে দেখতে আমার হৃদয়ের ভিতরে কেমন জানি মরে গেছে। আমাদের পরিবারে পরপারের যাত্রীরা সবাই কিন্তু অপরিণত বয়সে বিদায় নিয়েছেন। তবুও কেউ অকালে মৃত্যু বলেনি যেন এরা সবাই যথা সময়ে মৃত্যুবরন করেছে। প্রসঙ্গটি অবতারণাকালে আমার বড় বোন অর্থাৎ মায়ের প্রথম মেয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। যে কোন মুহুর্তে মৃত্যু হতে পারে তাও কিন্তু অপরিণত বয়সে। আমি নাকি আমার ঐ বড়বোনের বুকের দুধ পান করেছিলাম। তাতে আমার বড়বোন আমার দুধ মাও বটে।
পরিণত বয়স কাকে বোঝায় নির্দিষ্ট করা খুব কঠিন। আমাদের গ্রামীণ উক্তিতে-কাঁঠাল খাওয়ার উপযুক্ত হতে তাকে বাত্তি হওয়া বলে। এই বাত্তি হওয়া ফল ইচ্ছা করলে আজকে পাড়া যায় এবং দশদিন পরেও পাড়া যায়। আমরাও সেই মওরে মুকুল কবে নিজেদের অজান্তে কিছু বোঝার আগে অকালপক্ক বাত্তি হয়ে যাচ্ছি। এখন শুধু ঝড়ে পড়ার দিকে ধাবিত হচ্ছি। সৌভাগ্যক্রমে বেঁচে আছি। আমার বাবা-মা-বোন-ভাইরাইতো অপরিণত বয়সে মারা গেছে।
সেই দিলীপ সেন মঞ্জলিকার দিয়ে শুরু হয়েছিল। কৃত্তিবাস পত্রিকায় লেখা হয়েছিল স্বর্গে দিলীপ-মঞ্জলিকা বিয়ে হয়েছে। তা নিয়ে খুব হৈ-চৈ হয়েছিল। আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে দাঁড় করিয়েছে কবরের গর্তের ও চিতার আগুনের সামনে। কবি মানস রায় চৌধুরীর স্মরণ সভায় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমরা কেমন যেন ক্রমশ কঠোর হয়ে যাচ্ছি। কত স্বাভাবিকভাবে প্রিয় সুহৃদদের শোকসভায় যোগদান করি। আসলে আমরা মৃত্যুকে মেনে নিয়েছি। মৃত্যুর গুরুত্ব আমাদের কাছে তেমন নেই। তবে এখনো নির্বিকার হইনি। আমার বাবার একান্ন বছর বয়সে মৃত্যুর সম্পর্কে প্রায় বিষয়ে বিচার-বিবেচনা ঠিক ছিল কিন্তু জীবন মরণের ব্যাপারটা গুলিয়ে ফেলেছিলো। মাঝে মাঝে হঠাৎ জিজ্ঞেস করতেন আচ্ছা অমুক বেঁচে আছে না মরে গেছে। অবস্থা ভেদে বেঁচে আছে কিংবা মরে গেছে। খেয়াল করেছি পঙ্গুত্ব কবলিত বাবা নির্বিকার। শুধু জানার জন্য জানা, একজনের বেঁচে থাকায় বা মরে যাওয়ায় তার আর কিছু আসে যায় না।
অন্য এক আশি পেরোনো বৃদ্ধের কথা জানতাম। তাকে নিয়ে আমি বহু বই পড়েছি। তিনি মৃত ব্যক্তিকে চিঠি লিখতেন। প্রায়ই সেসব চিঠি ডাকঘর থেকে ডেথ বা মৃত মার্কা হয়ে ফিরে আসত। কেন তিনি মৃত ব্যক্তিদের চিঠি লিখতেন এ প্রশ্নের জবাবে বলেছিলেন আমার কাজ আমি করি। ঈদে, কোরবানে,পূজোয়-নববর্ষে খোঁজ খবর নেই। সে চিঠি যদি তাদের কাছে না পৌঁছে তা পৌঁছে দেয়ার দায়িত্ব আমার না। মৃত ব্যক্তিদের কাছে চিঠি না লিখে আমি খবর দিচ্ছি হৃদয় ভাঙ্গা মানুষদের। কে কিভাবে কখন শোকাহত হয়েছিলো তবে হ্যা পৃথিবীর শোকাহত মানুষের কথা আমি লিখতে না পারলেও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অজানা শোকের গাথা বুকের ব্যথার কিছু কথা তুলে ধরেছি, সাথে আমারও (লেখকের)।
আশিটি বসন্ত প্রত্যক্ষ করেছেন রবীন্দ্রনাথ। কিন্তু এই আশিটি বসন্ত কবির জন্য ফুলেল ছিলনা। তিনি জীবনের দীর্ঘ সময় ছিলেন শোকাহত শোকে মুহ্যমান। তিনি দীর্ঘ সময় শোক প্রকাশ করেছেন লেখনিতে, অন্য দশজনের মতো বিলাপ করেননি, করেননি আহাজারি। তাকে স্পর্শ করেছে মাতৃবিয়োগের শোক। পিতার তিরোধানে তিনি হয়েছেন শোকাহত। ভাই-বোনদের মৃত্যু তাকে শোকাহত করেছে। আতœীয় বন্ধুদের মৃত্যুতে ও তিনি হয়েছেন শোকাহত।
প্রথম যার মৃত্যু তাকে গভীরভাবে স্পর্শ করেছে তিনি কাদম্বরি দেবী। ছেলে বেলায় মাতৃবিয়োগের পর শিশু রবীন্দ্রনাথকে ¯েœহ-ভালোবাসায় ভরে তুলেছিলেন তিনি। কাদম্বরী দেবী ১৮৮৪ সনে এপ্রিল মাসে আত্মহত্যা করেন। তার এই আত্মহত্যা নিয়ে তখন যেমন ছিলো আজো রয়েছে নানারকম মুখরোচক আলোচনা। যারা এর আলোচক তারা কি কখনো নিজেদের আলোচনার ভিত্তি খুঁজে দেখছেন।
মাতৃবিয়োগের পর কাদম্বরী দেবীর ভূমিকা সম্পর্কে রবীন্দ্রাথ লিখেছেন “বাড়িতে যিনি কনিষ্ঠ বধূ ছিলেন, তিনিই মাতৃহীন বালকদের ভার লইলেন। তিনি আমাদিগকে খাওয়াইয়া পরাইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের যে কোন অভাব ঘটিয়েছে তা ভুলাইয়া রাখিবার জন্য দিনরাত্রি চেষ্টা করিলেন।” এছাড়াও কাদম্বরী দেবীর সাথে তার বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল উভয়ে মাঝে মধ্যে ঝগড়াও করতেন। যেমন কাদম্বরী দেবী একবার শখ করে খাঁচায় কাঠবিড়ালী পুষতে চাইলে রবীন্দ্রনাথ নিজের মতামত প্রকাশ করলেন এই বলে যে, “কাজটা অন্যায় হচ্ছে”। এর উত্তরে কাদম্বরী দেবী বললেন-“গুরুমশায়গিরি করতে হবে না। তাদের দু’জনের একটি বিষয় নিয়ে প্রায় ঝগড়া বাধতো। ঠাকুর বাড়ির দর্জি বিলাতি সিল্কের নানা রকম জামাকাপড় এনে কাদম্বরী দেবীকে প্রলুব্ধ করতো। সে সব হালফ্যাশনের জামাকাপড়ের প্রতি কাদম্বরী দেবীর দুর্বলতা দেখে রবীন্দ্রনাথ কষ্ট পেতেন। এ প্রসঙ্গে তিনি লেখছেন আমাকে কি দুঃখ দিত বলতে পারিনে। আমি বড় ঠাকুরাণীকে জানিয়েছি এর চেয়ে অনেক ভালো অনেক ভদ্র। এখানে সাদা কালো শাড়ি পরে কিংবা ঢাকাই বারবার অস্থির হয়ে আপত্তি জানিয়েছি, জবাবে শুনেছি জ্যাঠামি করতে হবেনা। রবীন্দ্রাথ তার এই প্রথম জীবনের এই বিশ্বস্ত বিয়োগের শোকে গুমড়ে গিয়েছিলেন। তিনি এই শোক একাই ধারণ করেছেন নীলকণ্ঠের মতো। বন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন লেখনীর মাধ্যমে। যিনি গড়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ এর ভিত্তি। তাদের জমিদারির জনৈক কর্মচারীর বার বছরের মেয়েকে বিয়ে করেন রবীন্দ্রনাথ। তার স্ত্রী মৃণালিনী দেবী কি সুশ্রী ছিলেন। যারা মৃণালিণী দেবীকে দেখেছেন তাদের কারো কারো লেখনী ও মৃণালিনীর ফটোগ্রাফ দেখে অনুমান করা ভুল হবে না যে সুশ্রী বলতে যা বোঝায় মৃণালিনী দেবী তেমনটি ছিলেন না। সতের বছরের সংসার জীবনে স্ত্রীকে নিয়ে কবি স্থায়ীভাবে কোথাও অবস্থান করেন নি। কখনো শিলাইদহে কখনো জোড়াসাঁকো আবার কখনো বোলপুরে, শান্তিনিকেতনে, বিচ্ছিন্নভাবে আরো অনেক জায়গায়। তবে দীর্ঘ সময় কেটেছে শিলাইদহে। এরপরে রবীন্দ্রনাথকে একাকীত্ব উপহার দিয়ে মাত্র ঊনত্রিশ বছর বয়সে মৃণালিনী পরলোকে চলে যান। সংসার জীবনে এরপর থেকেই রবীন্দ্রনাথের দুঃখের কাল শুরু। বছরের পর বছর সেই দুঃখ বেড়েই চলল। নীরোদ সি চৌধুরী লিখেছেন, যে বয়সে রবীন্দ্রনাথ বিপতœীক হইলেন, সেই বয়সে কেউ সাধারণ বিপতœীক হয় না। তিনি আরো লিখেছেন, তিনি পতœীর মৃত্যু সম্বন্ধে সেই মৃত্যুর অব্যবহিত পরেই যে কয়েকটি কবিতা লিখলেন সেগুলো শোকের সদ্য আঘাতের ফল। ভালোবাসার পাত্রীর মৃত্যু সম্বন্ধে এই রুপ মর্মস্পর্শী কবিতা আমি আর পড়িনি। মৃত্যুর পূর্বে দু’মাস মৃণালিনী দেবী শয্যাশায়ী ছিলেন।মৃত্যুশয্যায় স্ত্রীকে কবি নিজ হাতে শুশ্রƒষা করেছেন। তার স্ত্রী শুশ্রƒষা ঠাকুর বাড়িতে কিংবদন্তিকে পরিণত হয়েছিল। ভাড়া করা নার্সদের হাতে স্ত্রী শুশ্রƒষার ভার রবীন্দ্রনাথ একদিনের জন্যেও দেননি। তখন বিদ্যুতের পাখার প্রচলন হয়নি। হাত পাখা দিয়ে তিনি দিনের পর দিন রাতের পর রাত বাতাস করেছিলেন। যেদিন মৃণালিরী দেবী মারা যান, সেদিন কবি একলা ছাদে চলে গিয়েছিলেন তার কাছে কাউকে যেতে বারণ করে দিয়েছিলেন।
প্রায় সারারাত রবীন্দ্রনাথ একা ছাদে পায়চারি করে কাটিয়েছেন। স্ত্রীর মৃত্যুর এক বছরের মাথায় রবীন্দ্রনাথ আর একটি মৃত্যু শোকে শোকাহত হলেন। তার দ্বিতীয় কন্যা রাণী মাত্র তের বছর বয়সে মায়ের কাছে চলে গেলেন। রবীন্দ্রনাথের এই মেয়েটি ছিলেন অন্য সন্তানদের থেকে আলাদা চরিত্রের। প্রাসঙ্গিক তথ্য দিয়ে স্পষ্ট করে দিলে বুঝতে সুবিধা হবে। দ্বিজেন্দ্রনাথের পুত্র নাতীন্দ্র রানীর জন্য একটি সুন্দর শাড়ি আনেন। অথচ তিনি তা কুটি কুটি করে ছিড়ে ফেলেন। মীরা দেবী লিখেছেন রানীদের কী যে হল কিছুতেই সে শাড়ি পরলেন না। কুটি কুটি করে সে শাড়ি ছিঁড়ে ফেললেন। রাণীদি কোথাও সেজে গুজে যেতে ভালবাসতেন না। ওর জন্যে ফেললেন। কোথাও যেতে হলে কাপড় পরা নিয়ে মা’র সঙ্গে রেগে যেত অনর্থক। মীরা দেবী আরো লিখেছেন সব মেয়ে ঘর সংসার মন নিয়ে জন্মায় না। রাণীদি ছিলেন সেই ধরনের মেয়ে বাবা যদি রাণীদিকে অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করাতেন তাহলে বোধহয় ভাল করতেন।রাণীদিকে বেশি সময় বই পড়তে দেখতাম গল্পগুজব খুব কম করতেন। রবীন্দ্রনাত তার এই দ্বিতীয় মেয়েকে বিয়ে দিয়েছিলেন অতি সাধারণ ঘরের একটি ছেলের সাথে। সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য নামের এই ছেলেটি হোমিওপ্যাথিকের ওপর পড়াশোনার উদ্দেশ্যে আমেরিকা যাবার কথা জানালেন। রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে মেয়েকে সত্যেন্দ্রনাথের সাথে বিয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন নিজ অর্থব্যয় করে। সত্যেন্দ্রনাথ হোমিওপ্যাথিক পড়া অসম্পূর্ণ রেখেই দেশে ফিরে আসেন। বলাবাহুল্য, দেশে ফেরার ভাড়ার কড়িও রবীন্দ্রনাথকে দিতে হয়েছিল। মীরা দেবী তার স্মৃতিকথায় এই প্রসঙ্গে লিখেছেন সত্যবাবু অকৃতকার্য হয়ে ফিরে এলেন বলে রাণীদির মনটা খুব ভেঙ্গে গিয়েছিলেন। কিছুদিন আগে থেকে রাণীদির অল্প জ্বর হচ্ছিল কিন্তু কাউকে বলেননি বোধহয় বাঁচার ইচ্ছা ছিলনা। সত্যবাবু বাবার এতগুলো টাকা নষ্ট করে এলেন। কিছু শিখে এলেন না বলে ওর মনটা খুব ভেঙ্গে গিয়েছিল। এর ক’দিন পরে রাণীর মৃত্যু হয়। মীরা দেবী আরো লিখেছেন শুনেছি রাণীদি যাবার সময়ে বাবার হাত চেপে ধরে বলেছিলেন, বাবা ও পিতা নোহামি বলো। অসুস্থ হবার পরে রবীন্দ্রনাথ কন্যাকে উপনিষদ শোনাতে এবং তার অর্থ বুজিয়ে দিতেন। রাণীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ কনিষ্ঠ পুত্র শমীন্দ্রকে হারান। ১৯০৭ সনে মুঙ্গেরে কলেরায় আক্রান্ত হয়ে তের বছরের শমীন্দ্র ইহলোক ত্যাগ করেন। পুত্রের মৃত্যু শোকে শোকাহত রবীন্দ্রনাথ লিখলেন, “প্রচন্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘনঘটা অবিরল অমনিত জন। ঘনঘন দামিনী ভুজঙ্গ যামিনী অন্তর করিছে অন্ধনয়নে অশ্রু বরিষণ”। যে মৃত্যুর কথা রবীন্দ্রনাথ কোথাও লিখেননি। সেই অনাত্মীয় লতুর মৃত্যুশোক রবীন্দ্রনাথকে তাড়িত করেছে শোকাহত করে তুলেছেন, এই মৃত্যু প্রসঙ্গে মীরা দেবী লিখেছেন সুবোধ বাবুর মেয়ে লতু বন্দুকে দেখলে ভয় পেত। ঐ ঘরে একজন কর্মচারী বসে বন্দুক পরিষ্কার করছিলেন।
কিন্তু তার মধ্যে যে গুলি ভরা ছিল তার সে খেয়াল ছিলনা। লতুকে ভয় দেখাবার জন্য সেই ট্রিগার টেনে দিয়েছেন অমনি বেচারির রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল। লতুর রক্তমাখা জামাকাপড় কাকিমার হাতে দেখে শিউরে উঠেছিলেন। লতুর যাবার পর কাকিমাকে আমাদের বোটে নিয়ে আসা হল। এই কন্যাহীন মা’র নীরব শোকানল রবীন্দ্রনাথের জীবনেও দগ্ধ চিহ্ন রেখে গিয়েছিলেন।
কবি গুরুর শোকাহত দিনগুলির কথা লিখতে গিয়ে আমার সেই সব হৃদয় ভাঙ্গা শোকাহত দিনের কথা মনে পড়ে যায়। যে দিন খেলার সাথী আমার বড় বোন আছিয়াকে হারিয়েছিলাম। বুবু আছিয়ার মৃত্যুর শোকের দাগ কেটে উঠার আগেই বাবাকে হারানোর ব্যথা যোগ হলে এর আগে প্রিয় নানী-মামা সহ কত আপনজনকে হারালাম কিন্তু সব হারানোর কোনও না কোন ভাবে ভুলে গেছি। বাবা যখন আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তখন আমার পরিবারে চলছে আর্থিক সংকট। বাবার মৃত্যুর শোকের চেয়ে ও অনুভব করছিলাম দুঃখে স্কুল ছাত্র আমি’ বাবার কোন টাকা পয়সা জমা ছিলোনা। বাবার মৃত্যুর পর জীবন সংগ্রাম শুরু করতে হলো। লেখা-পড়ার পাশাপাশি সংসারের হাল ধরতে হলো তখন আমাকে ভালোমতো মনোযোগসহকারে পড়াশোনার সুযোগ সংকুচিত হয়ে এলো। গৃহশিক্ষক পাওয়াটা স্বপ্নের মতো যেখানে খাওয়ার ভাত জুটত না সেখানে আবার গৃহশিক্ষক পাব।
আমার ছোট আরো দু’ভাই। তার মধ্যে নিখোঁজ ভাই আকতার ব্যতীত আমার ছোটটা আমার সাথে অন্ন যোগানোর কাজে অংশগ্রহণ করত। তবে মা আমাকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন, আমি বড় হয়ে একদিন মানুষ হবো। আমার মস্তিষ্ক প্রখর কিন্তু দারিদ্রতার দরুন তা অকার্যকর দেখাতো। সে কষ্ট কেটে উঠার আগেই ছোটভাই আকতারকে হারালাম। ভাই হারানো কত ব্যথা, যারা ভাই হারায় নি সে কখনো বুঝবে না।
কি কঠিন বিপর্যয়ের কাল ছিল তখন, তা অনুধাবন করছি যখন ছোট ভাইয়ের নিখোঁজ সংবাদ লিখতাম। তবু ও বুকের কষ্ট চাপা দিয়ে একাধিকবার লিখতে হলো। যেখানে বুকভরা আশা নিয়ে লেখার কথা ভাইয়ের সফলতা সেখানে লিখতে হচ্ছে ভাই হারানোর নির্মমতার কথা, কি নিষ্ঠুর পৃথিবী। প্রতিদিন প্রতি মুহুর্তে হারানো ভাইয়ের কথা মনে পড়ে। এখনো নিজের অজান্তে ভাইয়ের শোকে দু’চোখে অশ্রু গড়িয়ে পড়ে। ভাই হারানো কত বেদনাদায়ক তা একমাত্র ভুক্তভোগীই বুঝবে। আমার প্রথম প্রকাশিত বাঁকা কথা গ্রন্থে সর্বনাশা আগস্টের কথা লেখা লিখেছি এবং আমার ঐ বই উৎসর্গ করেছি মা-বাবা এবং নিখোঁজ ছোট ভাই আকতারকে। আমার ভাই নিখোঁজ হয়েছিল ১৯৯৭ সালের ১১ আগস্টের কালো রাতে চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকা হতে। ভাই নিখোঁজের পর ভাইয়ের কোন সংবাদ পাইনি, ভাই কি বেঁচে আছে নাকি নেই। তবে আমি কর্ণফুলী নদীর তীরবর্তী সন্দেহবিদ্ধ ক্রাইম স্থান সমূহে অনুসন্ধান করছি।
নদীর বুকে জেগে উঠা ঘরে ঘরে তালাশ করে দেখেছি। প্রশাসনের দ্বারেও কম ধর্ণা দেইনি। তবে আশা নিরাশার বাসা বাঁধানো পত্রিকায় সংবাদ ছাড়া ও বড় বড় ছবি দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করছি। অনেক পুলিশ বন্ধু আমাকে আশ্বাস দিয়েছিল ভাইকে বের করে আনবে। এখনো আল্লাহর উপর ভরসা করে বসে আছি। আমার মনে হয় ভাই আমাকে অভিশাপ দিচ্ছে। আমি তার অযোগ্য ভাই, না হয় তাকে কেন খোঁজ করে ঘরে ফিরিয়ে নিচ্ছিনা। মাঝে মাঝে আমার কানে আওয়াজ আসে, ভাইয়া আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ওরা মেরে ফেলবে। একরাতে আমি ভাইয়ের করুণ মৃত্যুর দুঃস্বপ্ন দেখেছিলাম। আমার দুঃস্বপ্নের কথামালার আগে কবিগুরু রবীন্দ্রনাথের দুঃস্বপ্ন উপস্থাপন করে দেখা যায় শান্তি নিকেতনকে ঘিরে কবির সাময়িক স্বপ্নভঙ্গের প্রতিফলন হয়তো ঘটেছিল। সারা জীবন ধরে কাদম্বরী দেবী থেকে শুরু করে ধারাবাহিকভাবে এক এক মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি জীবনীকারের অনুমান, ঐ ভয়ষ্কর দুঃস্বপ্ন উপস্থাপন মৃত্যুঘটিত হলে ও হতে পারে। রবীন্দ্রনাথের ডায়েরীতে লেখা এক রাত্রির মধ্যে ঠিক যেন মাস খানেকের অসহ্য কষ্ট পাওয়ার অভিজ্ঞতার উপমা থেকে। কবি-কাহিনীতে পাঠক খুজে পাবেন দুঃস্বপ্নের প্রভাবে কবির মানসিক প্রতিক্রিয়া। দিনে দিনে ভাবনায় শীর্ণ হয়ে গেল দেহ, প্রফুল্ল হৃদয় হল বিষাদে মলিন, রাক্ষুসী স্বপ্নের তবে ঘুমালেও শান্তি নাই।
স্বপ্নতো স্বপ্নই, স্বপ্ন কখনো কখনো সত্যি হতে পারেনা। তবে হ্যাঁ আমার স্বপ্ন সত্যিই ছিল। যা আমার মা বলেছিলেন, “আমার ছেলে বেঁচে নেই, আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। আমার ছেলেকে তোমরা আর খোঁজাখুঁজি করো না, সে বেঁচে নেই”। মাকে বলতাম, “মা তোমার কথা সত্যি নয়, তোমার ছেলে বেঁছে আছে আমাকে পুলিশের লোকজন বলেছে, সে যেকোন মুহুর্তে তোমার কাছে ফিরে আসবে”। সরল সোজা মা আমার কথা আশ্বাস বিশ্বাস করেননি। মা বিশ্বাস করবে কেন। মা সব জানে তার আদরের ছেলে আর বেঁচে নেই। মায়ের চোখে অদেখা কিছুই নেই, সব দেখেছে মা তার ছেলেকে কিভাবে ঘাতকরা হত্যা করেছে। মা ঐ কথা মরে করে কান্নায় ভেঙ্গে পড়তেন। মা পাগল হয়ে পড়লেন যেজন্য মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক বিভাগে দীর্ঘদিন চিকিৎসা নিতে হলো। আমার স্ত্রী ও আমার মায়ের মত পাগলে পরিণত হলো। আমার ছোট ভাইকে হারিয়ে আমার মা যেমন পাগল অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তেমনি আমার ছোট ছেলের মৃত্যুতে ও আমার স্ত্রী অর্ধ পাগল হয়ে গেয়েছিল।
লেখকঃ সাংবাদিক গবেষক টেলিভিশন উপস্থাপক।