
নিকলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন জেসমিন আরা বিউটি
কিশোরগঞ্জের নিকলীতে আসছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন জেসমিন আরা বিউটি।
জেসমিন আরা বিউটি জারুইতলা ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য। তিনি ৫ম ধাপে অনুষ্ঠিত নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২য় স্থান অর্জন করেছিলেন। তিনি নারী-পুরষ সমান অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন এনজিওতে কাজ করেছেন।
তিনি তার নির্বাচনি এলাকায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যানার,পোস্টার,লিফলেট বিতরণ,উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
জেসমিন আরা বিউটি গণমাধ্যমকে জানান, নিকলী উপজেলাবাসী যদি আমাকে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করে আমি তাদের সুখে-দুঃখে জীবনের বাকিটা সময় ঢেলে দেব।আমি বিজয়ী হলে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের শিক্ষা, সাস্থ্য,চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।
![]()









