নিকলীতে ওয়েলফেয়ার সেন্টারের ওরিয়েন্টেশন
বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মী দের পূনঃ একএীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন ( মংগলবার) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, নিকলী তে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, নিকলী পাপিয়া আক্তার।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব সৌরেন্দ্র নাথ সাহা, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ নিকলী থানা এসএম শাহাদত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ওয়েল ফেয়ার সেন্টার , কিশোরগন্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী, সাংবাদিক পরিষদের সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান প্রমূখ।