
মোহাম্মদ এনামুল হক
নারীর মর্যাদা রক্ষায় সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
শুক্রবার(২২ মার্চ) বিকালে ফটিকছড়িস্থ নিজ বাসভবনে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব ‘র নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, নারী মা, নারী ভগ্নি, নারী অর্ধর্ঙ্গাীনি। নারী যাতে নির্যাতিত না হয়, নিষ্পেষিত না হয়, নারীর সম্মানহানীকর কোন সংবাদ যাতে প্রচার না হয়। এদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে এবং কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। কোন প্রকার গুজবে কান দেবে না। ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকরা আমার পিতা রফিকুল আনোয়ারের সহযোগী ছিলেন। আপনারা আমার বাবার উন্নয়ন সংগ্রামে সহযাত্রী ছিলেন। আশা রাখছি আমাকেও আপনারা সহযোগিতা করে অবহেলীত ফটিকছড়িবাসীর সেবা করার হাত এগিয়ে নিবেন। আমি আপনাদের পেশা ও অধিকারের স্বার্থে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের ও সাবেক চেয়ারম্যান রুস্তম আলী,ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ ও ইকবাল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক শহীদুল আলম, বিশ্বজিৎ রাহা, যুগ্ম সম্পাদক মোঃ আবু মনসুর, সহ- যুগ্ম সম্পাদক জিপন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক সালাহউদ্দিন জিকু, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক ওবাইদুল আকবর রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রফিকুল ইসলাম। নির্বাহী সদস্য শওকত হোসেন করিম, সাইফুল ইসলাম, সীরাত মঞ্জুর, কামরুল হাসান সবুজ ও নুরুল আবসার নূরী।
![]()









