- - -

নাটুয়ারপাড়া ইউনিয়নের জণগণ তোজাম এর অত্যাচার থেকে রক্ষা পেতে চায

Print News

নাটুয়ারপাড়া ইউনিয়নের জণগণ তোজাম এর অত্যাচার থেকে রক্ষা পেতে চায

 

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন এ-র সব চেয়ে ভয়ংকর নাম তোজাম, তার অত্যাচারে এলাকাবাসী ঘুমহীন জীবন যাপন করছেন তবুও দেখার কেউ নেই। ইউনিয়নের সব ধরনের অপকর্মের সাথে জড়িত এই তোজাম, তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মেরে ফেলা ও এলাকা ছাড়ার হুমকি দিয়ে সব কিছু গোপন রাখার কথা বলে দেন । এর জন্য তার বিরুদ্ধে এলাকার মানুষ ভয়ে কথা বলতে পারে না। তার অত্যাচার যেন বাংলা সিনেমার ভিলেন কেউ হার মানায়, তিনি সাংবাদিক এবং পুলিশ কাউকে পরোয়া করে না। তিনি বলেন পুলিশ এবং সাংবাদিক আমার কিছুই করতে পারবে না আরো বলেন কতো সাংবাদিকের পিঠের চামড়া তুলেছি আমি তোজাম। কাউকে গুনার সময় আমার নেই। আমি একাই একশো কারন তিনি হলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য এবং তার স্ত্রী সুলতানা হক হলেন কাজিপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই সব পদ পদবী ব্যবহার করেই সব ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বললেই তাকে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন এবং মারপিট করেন। কাজিপুর থানার সব চেয়ে বড় দালাল হলেন এই তোজাম তার কাজ হচ্ছে কে কার বিরুদ্ধে মামলা দিচ্ছে এবং কোথায় মারামারি হয়েছে এই সব কাজে গিয়ে বিচারক সেজে মোটা অংকের টাকা খেয়ে বিচার করে এবং থানায় থেকে ছাড়িয়ে নিয়ে আসেন আসামী । তবে মানুষের মধ্যে সব সময় আতঙ্ক দিয়ে থাকেন এই তোজাম, এলাকাবাসীর কাছে জানা যায় বর্তমান তিনি তার ছোট ছেলে দিপু সরকার গ্যাং কে দিয়ে মোটরসাইকেল চুরির কাজ করে যাচ্ছেন।তার ছেলে দিপু সরকার গ্যাং এলাকার কিশোর গ্যাং সবচেয়ে বড় লিডার এবং যুবসমাজ ধ্বংস করার মূল নায়ক । তবে এই সব নিয়ে কেউ কোন প্রতিবাদ করলেই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে থাকেন । কারন তার বিরুদ্ধে থানাও কোন অভিযোগ নেয় না এমনটি জানিয়েছেন এলাকার সাধারণ জণগণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa