প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
নাজিরহাট সিটি গার্ডেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার(২ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান রহমত উল্লাহ মিন্টু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ হাসান উদ্দিন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফটিকছড়ি সরকারী কলেজের অধ্যাপক মুহাম্মদ ফিরোজ আলম।
শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো অভিনয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।স্কুলের প্রধান শিক্ষক এইচ. এম. হানিফ এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরহাট পৌরসভার স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. মোর্শেদ মুন্সি,বখ্তপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুহাম্মদ নেজাম উদ্দীন শান্ত,এডভোকেট রাশেদুল আলম,প্রবাসী জিয়া উল হক সুমন,ছাত্রনেতা অবিজিৎ বড়ুয়া ।
মাস্টার সাজ্জাদের সঞ্চলনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিাবকসহ গণমান্য ব্যাক্তবর্গরা উপস্থিত ছিলেন।পরে অতিথিরা ৫০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করেন।
Copyright © 2026 দৈনিক আনন্দবার্তা. All rights reserved.