- - -

নাইক্ষ্যংছড়িতে দুর্গম পাহাড় থেকে মানব কঙ্কাল উদ্ধার

Print News

নাইক্ষ্যংছড়িতে দুর্গম পাহাড় থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা হাতির ডেরা থেকে একটি অজ্ঞাত ব্যক্তির মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকালে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় শ্রমিকরা গহীন পাহাড়ে গবাদিপশু আনতে গিয়ে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, কিছু ওষুধ, তারকাটা, একটি লুঙ্গি ও একটি চাদর উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে কঙ্কালটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, কঙ্কালটির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa