"নরসিংদী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"
গত কাল মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি/২০২৬) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়। পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা'গণসহ সকল ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।