- - -

নরসিংদীতে সাংবাদিকদের নিয়ে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

Print News

নরসিংদীতে সাংবাদিকদের নিয়ে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

নরসিংদী’র রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী সাংবাদিকদের ম্যানেজ করে এসেছি ,এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৩ জুলাই বুধবার । নরসিংদী সদর প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের স্পেশাল করস্পন্ডেন্ট ও নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বাবুল ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক ও নরসিংদী সদর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সন্মানিত এ বি এম আজরাফ হোসেন টিপু । উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সন্মানিত জনাব মোঃ ফজলুল হক চৌধুরী খোকা , সহ- সভাপতি সন্মানিত জনাব ডাক্তার শরীফ, যুগ্ম সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ- সভাপতি প্রবিণ সিনিয়র সাংবাদিক সম্মানিত জি এম মতিউর রহমান শাহ্ চিশতী,ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, রাজধানী টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ আর এ লায়ন সরকার, ক্যামেরা পার্সন সাংবাদিক হাসান সরকার । মফস্বল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ মাহবুবুর রহমান খান, আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, মাধবদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মোহনা টিভির তরুণ সাংবাদিক জনাব রেজাউল করিম, জোনাকী টিভির সাংবাদিক ফাহিমা খানম, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সন্মানিত মোঃ নুরুজ্জামান পিটু, নরসিংদী জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির সভাপতি হাজি জাহিদ সাহেব, ডাঃ শেখ জাহাঙ্গীর আলম রনি, কামাল উদ্দিন সরকার, বিটিভির ক্যামেরা পার্সন মাজহার হোসেন।

উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন মোঃ রেজাউল সাহেব ,জাতীয় দৈনিক দেশের পত্র পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি। দৈনিক স্বদেশের খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি , মোঃ তালাত মাহামুদ । প্রেস বিডি টিভির ক্রাইম রিপোর্টার জনাব রুহুল আমিন (শিশু), জাতীয় মানবাধিকার প্রতিদিন প্রত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ মোতাহার হোসেন । উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ ও অনলাইন, জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পত্রিকার সাংবাদিক ও সংগঠনের প্রায় একশত জন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । নরসিংদী সদর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ হোসেন টিপু । দুনীতির দায়ে অভিযুক্ত মতিউর ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ সমাবেশে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভাপতির বক্তব্যে মাসুদ রানা বাবুল বলেন সাংবাদিকদের কিনে নিয়েছেন এবং কিনে তিনি এলাকায় এসেছেন পাশাপাশি আগে ও তিনি বলেছেন ১০০টাকায় সাংবাদিক ও এ্যাডভোকেট (উকিল)কিনতে পাওয়া যায় । এমন বক্তব্য প্রত্যাহার না করলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ।এবং এক সপ্তাহর আল্টিমেটাম দেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপস্থিত সম্মানিত সর্বস্তরের সকল মিডিয়া ও সাংবাদিকদের সালাম জানিয়ে প্রতিবাদ সভা সমাপ্ত করেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa