নরসিংদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলার রক্ষাকারী সেল, ভিজিল্যান্স, ও অবজারভেশন টিম, এবং নির্বাচনী মনিটরিং টিম এর সদস্য গণের সাথে সম্ময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার, নরসিংদীর ডঃ বদিউল আলম ।এ সভায়
উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী সমূহের কর্মকর্তা গণের ও
বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধান গণ ও নির্বাচনী প্রার্থী গণের প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ০৭ই জানুয়ারি ২০২৪ একটি সফল সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুন্দর পরিবেশ লক্ষে আইন শৃঙ্খলার রক্ষাকারী সেল ও অন্যান্য , টিম গুলোর মধ্যে সম্ময় ও নির্বাচন কমিশন কর্তৃক জরুরী নির্দেশনা সমূহ আলোচনা করা হয়েছে।