নরসিংদীতে ছাত্র কর্মসূচি কে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত
আজ বিকেল ৩ টার দিকে নরসিংদী জেল খানার মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ছাত্রদের কর্মসূচি চলাকালিন দাওয়া পালটা দাওয়ায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে,
জানাযায় বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ ও ছাত্রদের আন্দোলন চলা কালীন, আওয়ামীলীগ,যুবলীগে ও ছাত্রলীগের নেতা কর্মিরা তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন।
একপর্যায়ে দুই পক্ষের ধাক্কাধাক্কি শুরু হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে সংঘর্ষে ১০ জন আহত হয়।
এসময় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে আনজুমান রহমান রিচি ছাত্রীদের উপর মারধর ও হামলার অভিযোগ উঠেছে।
এদিকে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।