- - -

নরসিংদীতে অস্ত্র সহ এক সন্ত্রাসী গ্রেফতার

Print News

নরসিংদীতে অস্ত্র সহ এক সন্ত্রাসী গ্রেফতার

 

নরসিংদীতে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ইং মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সগীর আহমেদ (২২) রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে।

ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত।’

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ‘অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী চক্র, মাদক কারবারী,
কিশোর গ্যাং ধরতে অভিযান অব্যাহত থাকবে।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa