নবীনগরে বসুন্ধরা এলপিজি সংকট দেখিয়ে বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়, বোতলে পানি ও ওজনে কমের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডার বাজারে সংকট দেখিয়ে ২৫০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন, ওজনে কম এবং বোতলে পানি পাওয়া যাচ্ছে।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বসুন্ধরা এলপিজি ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আই গ্যাসসহ অন্য কোম্পানির সিলিন্ডার ২৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সংকটের অজুহাতে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বসুন্ধরা ডিলার মো. বাছির মিয়া বলেন, বর্তমানে বসুন্ধরা এলপিজির সংকট রয়েছে, কোম্পানি দিচ্ছে না। বোতলে পানি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পানির বিষয়ে আমি কিছুই জানি না। এই বোতলগুলো আমার নয়, অন্য এরিয়া থেকে কেউ নিয়ে আসছে।
তবে এর আগেও একই অভিযোগে ওই ডিলারকে জরিমানা করা হয়েছিল। কয়েক মাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বীন মুনসুর বসুন্ধরা এলপিজি বোতলে পানি পাওয়ায় ডিলার বাছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ই জানান বাছির মিয়া বসুন্ধরা এলপিজি ডিলার আমরা শুনেছি যারা বসুন্ধরা ডিলার উনারা অন্য কোন কোম্পানির ডিলার হতে পারবেন না, তবে বাছির মিয়া তার ভাই এর নামে আই গ্যাসের ডিলার নিয়েছেন, মাঝেমধ্যে আই গ্যাস বসুন্ধরা এলপিজি বোতলে ভরাট করে বেশি দামে বিক্রি করেন বলে ও শুনা যায়।
এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা কে একাধিক বার ফোন করে না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি।
এলাকাবাসী দ্রুত বাজার মনিটরিং ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।