- - -

নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Print News

নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যার প্রতিবাদে
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

হবিগঞ্জের নবীগঞ্জে মেধাবী কলেজছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ বুধবার দুপুরে নবীগঞ্জ সরকারি কলেজ থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি, বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় ১ ঘন্টা শহরের যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা- তাহসিন হত্যায় ৭দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত তাহসিন হত্যায় জড়িত সকলকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
পরে মানববন্ধনে উপস্থিত হয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন- তাহসিন হত্যার ঘটনায় জড়িত আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো। সবাইকে ধৈর্য্য ধারণের আহবান জানান তিনি। ওসি মাসুক আলীর আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তোলে নেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa