- - -

নড়াইলের লোহাগড়ায় ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

Print News

নড়াইলের লোহাগড়ায় ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

 

 

নড়াইলে ডিবি কর্তৃক ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহান (৩০), মোঃ মহসিন (৩২) ও মোঃ ইমদাদুল হক (২৮) নামের ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহান (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের মোঃ মারুফ হোসেনের ছেলে, মোঃ মহসিন (৩২) নড়াইল সদর থানাধীন রামচন্দ্রপুর পাচুরিয়াপাড়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে এবং মোঃ ইমদাদুল হক(২৮) একই গ্রামের মৃত কওছার উদ্দিন শেখের ছেলে। আজ ২৩ ফেব্রুয়ারি রাত ০২ঃ২০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর সাকিনে জনৈক আবুল কালাম শিকদারের বসতঘরের দক্ষিণ-পশ্চিম কোণে গোসলখানার সামনে হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহান (৩০), মোঃ মহসিন (৩২) ও মোঃ ইমদাদুল হক (২৮)দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa