- - -

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

Print News

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

 

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিবুর শেখ (৩০) ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাসিবুর শেখ (৩০) নড়াগাতী থানাধীন পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২১ জুন) সন্ধ্যার সময় নড়াগাতী থনাধীন পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের আসামী ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিবুর শেখ (৩০) ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa