- - -

নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের 

Print News

নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

আসামরাজ্যের নগাঁও জেলার কাঞ্চনপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার (৩০ নভেম্বর ) রাতে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ যুবক। রাতের আধাঁরে নগাঁওয়ের রুপসিহাট এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলেই ৩ যুবকের মৃত্যু হয়। জানা গেছে, তারা ৩ জন একই বাইকে করে যাত্রা করছিলেন। সূত্রে প্রকাশ, যুবকরা রুপসি থেকে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কোনও যানবাহনের সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে রুপসিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁও হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পুলিশ নিহত ৩ যুবকের পরিচয় শনাক্ত করেছে। তাঁরা হলেন যথাক্রমে রাজদুল হক, মেহেদি আলম এবং সাকিল আহমেদ। ৩ জনই কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সঠিক কারণ জানাতে তদন্ত শুরু করেছে রুপসিহাট থানার পুলিশ। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa