নগাঁওয়ে বনাঞ্চল দখলমুক্ত করতে বুলডোজার চালাল প্রশাসন
বনাঞ্চল দখলমুক্ত করতে আরও কঠোর অবস্থানে আসাম সরকার। পুনরায় শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার লক্ষ্যে শনিবার (২৯ নভেম্বর ) নগাঁও জেলার লুটুমারি বনাঞ্চলে পরিচালিত হয় রাজ্যের অন্যতম বৃহত্তম উচ্ছেদ অভিযান। মোট ৫৯৬২ বিঘা বেদখল হওয়া জমিতে চলে এই অভিযান। উচ্ছেদ এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী। প্রশাসনের বুলডোজার থেকে রেহাই পাননি শাসকদল বিজেপির নেতা ও। লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি সভাপতি মইনুল ইসলামের বাড়ি ও ভেঙে ফেলা হয়।