নগরীর সৌন্দর্য রক্ষায় পোস্টার সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান

নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় পোস্টার সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীনভাবে পোস্টার লাগিয়ে নগরীর সৌন্দর্য বিনষ্টকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মুচলেকা নেওয়া হয়।
অভিযানের পাশাপাশি ইতোমধ্যে সংশ্লিষ্টদের কেউ কেউ নিজেদের লাগানো পোস্টার অপসারণ করছেন। একই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মীরাও বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণের কার্যক্রম পরিচালনা করছেন।
🌿 পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়তে আসুন, আমরা সবাই দায়িত্বশীল হই।
🚫 যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করি, নগরীর সৌন্দর্য রক্ষা করি।