- - -

নকশালবাড়িতে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেফতার 

Print News

নকশালবাড়িতে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেফতার

 

উত্তরবঙ্গের শিলিগুড়ির নকশালবাড়িতে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেফতার। নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের একটি চা বগান এলাকার ঘটনা। জানা যায়, সম্প্রতি নির্যাতিতা নাবালিকার পরিবার বিষয়টি জানতে পারে। অভিযুক্তদের শাস্তি দিতে রাতেই নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পুলিশ তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করেন। ধৃতরা হলেন দীনেশ চিকবড়াইক ও রুমন ওরাও। উভয়ের বাড়ি নকশালবাড়ি এলাকায়। শনিবার (২১ ফেব্রুয়ারী ) ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে, নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa