- - -

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, এসআরবি’র অভিযানে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

naogaon pic (9)
Print News

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, এসআরবি’র অভিযানে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সঙ্গী ও ভ্যানচালককে নিয়ে সুপারি কেনার জন্য আত্রাই হাটে যাচ্ছিলেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁদের পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখায় এবং তাঁদের রক্তাক্ত জখম করে। পরে তাঁদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা করেন।
ঘটনার পর এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজীকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার ইপিজেড মোড় এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa