- - -

ধুবড়ির আইন ও শৃঙ্খলার খোঁজ নিতে পরিদর্শনে মুখ‍্যমন্ত্রী হিমন্ত, গুলির নির্দেশ

Print News

ধুবড়ির আইন ও শৃঙ্খলার খোঁজ নিতে পরিদর্শনে মুখ‍্যমন্ত্রী হিমন্ত, গুলির নির্দেশ

 

 

ঈদের দিনে আসামরাজ‍্যের ধুবড়ির হনুমান মন্দিরে গরুর মাথা রাখার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ জুন) আইন ও শৃংখলার পরিস্থিতি পর্যালোচনার জন‍্য মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা ধুবড়ি শহরে পৌঁছান। ধুবড়ির সার্কিট হাউসে উপস্থিত থেকে মুখ‍্যমন্ত্রী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। মুখ‍্যমন্ত্রীর ধুবড়িতে সফরে ধুবড়িজেলা পুলিশ প্রশাসন শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব‍্যবস্থা গ্রহণ করেছে। এদিকে, এদিন ধুবড়ির হনুমান মন্দিরে মুখ‍্যমন্ত্রী গরুর মাংস উদ্ধার সংক্রান্ত ঘটনার জন‍্য গুলি করার নির্দেশিকা জারি করেছেন। শুক্রবার (১৩ জুন) রাত থেকে, শুট এবং সাইট নির্দেশিকা ধুবড়ি শহরে কার্যকর হবে। অস্বস্তিকর পরিস্থিতির উসকানিদাতা মুখ‍্যমন্ত্রীর নির্দেশনার মুখোমুখি হবে। মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা বলেছেন যে, মৌলবাদী শক্তিগুলি ধুবড়িকে লক্ষ‍্যবস্তু করছে এবং তিনি কখনোই তা হবে দেবেন না। বারবার গরু মাংস রেখে হিন্দুদের তাড়ানো এই পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কড়া ব‍্যবস্থা নেওয়া হবে। তিনি ঘোষণা করেছেন যে আসন্ন ঈদ উদযাপনের সময় তিনি ধুবড়িতে থাকবেন। মুখ‍্যমন্ত্রী ধুবড়ি জেলার সকল কুখ‍্যাত অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এদিন মুখ‍্যমন্ত্রী সাংবাদিকদের সামনে উল্লেখ করেছেন যে, ধুবড়ি জেলায় গবাদি পশুর ব‍্যবসায়ীদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার ও নির্দেশ দিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa