ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৭ ই নভেম্বর ( শনিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। বক্তারা বলেন ৭ ই নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালে সৈনিক ও জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্যে দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি হয়েছিল। নভেম্বর মাসের ১ ম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চরম আকার ধারন করেছিল। এর ধারাবাহিকতায় ২ রা নভেম্বর দিবাগত মধ্যেরাতে তৎকালিন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। কিন্তু সিপাই জনতার ঐক্যবদ্ধ ভাবে ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জিয়াকে মুক্ত করে।আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক,স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ হাসান,জনস্বাস্হ্য৷ সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা ইসতিকা আফরিন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ সহ মুক্তি যোদ্ধা বৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী গন প্রমুখ।