দোহাজারী হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম
চট্টগ্রাম জেলার দোহাজারী হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি দোহাজারী হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের সার্বিক কল্যাণ, ছুটি, মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম দোহাজারী হাইওয়ে থানাধীন কেরানিহাট, আমিরাবাদ বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখা সহ মহাসড়কে সবধরনের থ্রি হুইলার যেন উঠতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন। এ সময় কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম উল্টো দিকে চালানো সকল যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। মহাসড়কে ত্রুটিপূর্ণ যানবাহন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গকারী সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় দোহাজারী হাইওয়ে থানাধীন সকল অংশীজনদের সাথে সুসমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন খান মো: এরফান, অফিসার ইনচার্জ দোহাজারী হাইওয়ে থানা এবং দোহাজারী হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।