দোয়ারাবাজার থেকে ভারতে মাছ পাচার! চোরাকারবারি আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মাছ পাঁচারকালে শীর্ষ চোরাকারবারি নানু মিয়াকে আটক করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, নানু মিয়া দীর্ঘদিন যাবত চোরাকারবারি করে আসছেন এমন কিছু খবর দীর্ঘদিন যাবত শুনা যাচ্ছে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)
রাতে ও চোরাই পথে নানু মিয়া'র নেতৃত্বে বিপুল পরিমাণ বাংলাদেশী শিংমাছ ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)আওতাধীন বাংলাবাজার বিওপির টহল কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ এর নেতৃত্বে রাত সাড়ে ১১টার দিকে বাংলাবাজার ইউনিয়নের বড়খাল নামক স্থানে অভিযান চালিয়ে অটোরিকশা ভর্তি ১৯৫ কেজি বাংলাদেশী শিংমাছসহ চোরাকারবারি নান্নু মিয়া(৩০)কে আটক করা হয়।
আটক চোরাকারবারি উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের চোরাকারবারি বাদশা মিয়ার পুত্র। এ সময় অন্য চোরাকারবারিগন বিজিবি'র উপর হামলা চালিয়ে আটক চোরাকারবারি নান্নু মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিজিবি'র প্রতিরোধের মুখে চোরাকারবারিগণ পালিয়ে যায়।
এদিকে অনুসন্ধানে জানা যায়. বছর দু'য়েক আগেও যেখানে চোরাকারবারি নানু মিয়ার পরিবারের নুন আনতে পান্তা ফুরাতো। আজ সে এলাকায় দামি দামি মোটরসাইকেল চালিয়ে বেড়ায়। নানু মিয়ার ব্যবহারের জন্য প্রতি মাসে একটি মোটরসাইকেল পরিবর্তন করেন। তার ব্যবহৃহ এমন মোটরসাইকেল এখনো এসব এলাকায় কারো কাছে দেখা যায় নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান,নানু মিয়ার বাবা বাদশা মিয়া চোরাকারবারি করতেন, তবে তেমন বেশি সম্পত্তি অর্জন করতে পারেনি। এতে খুবি কষ্ট চলছিলো তাদের জীবন জীবিকা। কয়েকবছর আগে নানু মিয়ার মামা উপজেলার শীর্ষ চোরাকারবারি আহাদ মিয়ার হাত ধরে চোরাকারবারিতে নাম লেখায় নানু মিয়া। এতে অল্প দিনেই হয়ে উঠেন বিপুল অর্থবিত্তের মালিক। করেছেন আলিশান বাড়ি, রয়েছে চোরাই পথে আনা নামিদামি কয়েকটি ভারতীয় মোটরসাইকেল। স্থানীয় প্রশাসনকে হাতে নিয়েই অপেন সিক্রেটে পরিচালনা করছেন তাদের এই চোরাকারবারি ব্যবসা।
এবিষয়ে বাংলাবাজার বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারি নানু মিয়াকে আটক করা হয়েছে। দোয়ারাবাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।