দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম এর মৃত্যুতে গভীর শো
দিনাজপুর জেলার দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি এবং দিনাজপুর প্রেসক্লাব এর তথ্য ও গবেষণা সম্পাদক প্রবীণ সাংবাদিক মাসুদ রেজা (হাই) এর মৃত্যুতে। এক শোকবার্তায় তিনি প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। প্রথমে ঢাকার বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর ৭ অক্টোবর দিনাজপুরে ফিরে আসেন এবং দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর রাত আনুমানিক ১২.১৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সকালের সময় ছাড়াও মুক্তি বাণী, খবরপত্র সহ বিভিন্ন সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন।
৮-১০-২৫