- - -

দেবিদ্বারে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে সমালোচনার মুখে তারেক মুন্সি

Print News

দেবিদ্বারে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে সমালোচনার মুখে তারেক মুন্সি

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগে সমালোচনায় ভাসছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ করছেন দেবিদ্বার উপজেলা সহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র অনেক নেতৃবৃন্দ। এ নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অনুসন্ধানের ভিত্তিতে পাওয়া তথ্য মতে, গত ৫ আগস্টের পর থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আওতাভুক্ত দেবিদ্বার উপজেলায় যতগুলো বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমিটি হয়েছে সেখানে তারেক মুন্সির হস্তক্ষেপ ছিল এবং ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত সব জায়গায় প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের চিহ্নিত অনেক কর্মী স্থান পেয়েছে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির অনেক নেতাকর্মী।আওয়ামী লীগ পুনর্বাসনের এ প্রক্রিয়া গণমাধ্যমে আসলে নড়েচড়ে বসেন তারেক মুন্সি, হয়ে যান কিছুটা কৌশলী। বিভিন্ন সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কমিটিতে আওয়ামী লীগ অন্তর্ভুক্তির বিষয়ে অস্বীকার করেন তিনি। গত বুধবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী’র বনকুট মুন্সি বাড়ির বাসভবনে তারেক মুন্সির নেতৃত্বে ঈদ পুনর্মিলনী সভা চলছে এবং তারেক মুন্সির পাশেই ছিলেন চিহ্নিত আওয়ামীলীগ নেতা পরান মুন্সী ও আল-আমিন সরকার।তারেক মুন্সী ঈদ পুনর্মিলনী সভা করছেন আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আবার যেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ, কেন? এমন প্রশ্ন এখন অনেকের মনে
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির অনেক নেতা- কর্মী। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন,তারেক মুন্সি দেবিদ্বার বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন।দলের দুঃসময়ের ত্যাগীদের বাদ দিয়ে তিনি আওয়ামী লীগ সমর্থকদের কাছে টানছেন।নিজের পাল্লা ভারী করতে গিয়ে দলকে ডুবাচ্ছেন এমন মন্তব্য করে স্থানীয় একজন নেতা বলেন,আমরা অবিলম্বে দলের হাইকমান্ডের কাছে এগুলো লিখিত আকারে জানাবো।
এসব বিষয়ে মতামত জানতে চাইলে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা কোন চিহ্নিত আওয়ামীলীগার কে দলের কোন সভা,সমাবেশ বা কোন কমিটিতে স্থান দেওয়া যাবে না।আমরা যদি এ ধরনের যথোপযুক্ত প্রমাণ কোথাও কারো বিরুদ্ধে পাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa