দুর্নীতি, সিন্ডিকেট স্বজন প্রীতি দ্রব্য মূল্যের উধর্বগতি ও কালো টাকার বিরুদ্ধে সোচ্চার হতে হবে
-বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী
বাংলাদেশ সুপ্রীম পার্টর চেয়ারম্যান জননেতা ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বলেছেন, "নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করার আশ্বাসের ব্যাপারে "কেউ কথা রাখেনি"! কাজের কাজ কিছু হয় নাই। জনগণ ভোট কেন্দ্রে আশানুরূপ উপস্থিতি ছিলনা।
তিনি বলেন, আমরা কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি না! এজন্য আমাদেরকেও কেউ ছাড় দেবে- এটা আশা করিনা। তবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে আমরা চেয়েছি, আওয়ামীলীগ দেশের জন্য ভালো কাজ করুক। কিন্তু দেশে দূর্নীতি, সন্ত্রাস, হানাহানি মাথাচাড়া দিয়ে ওঠায় আমরা দেশের মাটি ও মানুষের সাথে মিশে থাকতে, একটা সুন্দর পরিবর্তন আনতে রাজনীতিতে এসেছি। এখানেই আমাদের থাকতে হবে। এদেশ থেকে পালিয়ে যেতে পারবোনা, তাই জনগনের পাশে আমাদের থাকতে হবে; দূর্নীতি, সিন্ডিকেট ও সকল অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কালো টাকার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, হতাশ হলে চলবেনা না! নির্বাচনে যা বোঝার বুঝা হয়ে গেছে।প্রধানমন্ত্রী চাইলোও সব কিছু করতে পারেন না। অদৃশ্য শক্তি কলকাঠি নাড়ায়।রাজনীতিতে পরিবর্তনের জন্য এসেছি; সুতরাং সাবধান হতে হবে। আমরা ঘরে বাইরে অনেক পরীক্ষা নিয়ে আমাদের পরীক্ষিত নেতা-কর্মী নিয়ে এগোতে চাই। আমরা নির্বাচনে কোন অসদুপায়ে এগোতে চাইনা; ধীরে এগোলে তা টেকসই হয়। অনেক প্রতিকূলতা স্বত্ত্বেও দেশ জাতি ও গণতন্ত্রের স্বার্থে আমাদের এই নির্বাচনের পথে হাটতে হছে। আমরা উপজেলা নির্বাচনে যাবো কি-না?পার্টির স্থায়ী পরিষদে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এও বিশ্বাস করি, বড় দলগুলো নির্বাচনকে বারবার বয়কট করে আওয়ামীলীগকে সুবিধা দিয়েছে। যার ফলে তারা এখন মোটাতাজা হয়ে বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। দেশের রাজনীতি ধ্বংসে এই দলগুলোর ও ভূমিকা রয়েছে।
আজ ৩ ফেব্রুয়ারি মিরপুর সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় কালে পার্টির চেয়ারময়ান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী এসব কথা বলেছেন। সকাল ১০:৩০ হতে বেলা ২:৩০ মিনিট পর্যন্ত একটানা ০৪ ঘন্টা বৈঠক শেষে তিনি আগামী দুই বছর পার্টির সাংগঠনিক বছর হিসাবে ঘোষনা দেন এবং পরবর্তী কর্মসূচি স্থায়ী পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি সবার সমাপ্তি ঘোষনা করেন।
সবাই বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকার, স্থায়ী পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, সহ দপ্তর সম্পাদক একে নাহিদ, প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, মোঃ আসাদুজ্জামান, নিতাই চন্দ্র, মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ হারিছ মিয়া, আফরিনা পারভীন, মীরানা জাফরিন চৌধুরী, মোশারফ হোসেন মিয়া, অহিদুর রহমান, মোহাম্মদ জামাল সরকার, মোহাম্মদ তবারক হোসেন সোহেল, আব্দুল ওদুদ বাদশা প্রমুখ।