- - -

দিল্লি বিস্ফোরণ নিয়ে হুশিয়ারি রাজনাথের, মৃত্যু বেড়ে ১২

Print News

দিল্লি বিস্ফোরণ নিয়ে হুশিয়ারি রাজনাথের, মৃত্যু বেড়ে ১২

 

দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকে রেয়াত করা হবে না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার (১১ নভেম্বর ) এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একই সঙ্গে দিল্লি ১০/১১ ঘটনা ” মর্মান্তিক” বলেও উল্লেখ করেন তিনি। বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজনাথ। দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২। এখনও কয়েকজনের অবস্থা আশংকাজনক। সোমবার (১০ নভেম্বর ) সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগন্যালে থামা হুন্ডাই আই ২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই গোটা দেশে শোরগোল শুরু হয়েছে। বিস্ফোরণের নেপথ্যে কি কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্তারিত তদন্তের পরই এ ব্যাপারে আলোকপাত করা সম্ভব হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa