দিল্লিতে দূষণ ভয়াবহ আকার, একাধিক নিষেধাজ্ঞা জারি
গত ৩ দিন ধরে ঘণ কুয়াশার চাদরে ঢেকে গেল ভারতের রাজধানী দিল্লি। ইতিমধ্যেই মারাত্মক পর্যায়ে চলে গেছে দিল্লির বাতাসের গুণগত মান। বন্ধ করা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। পরিস্থিতি এতটাই গুরুতর যে গোটা তাজমহল কার্যত অদৃশ্য হয়ে গেছে কুয়াশার চাদরে। তাজমহল দেখতে এসে হতাশ হয়ে ফিরেছেন পর্যটকরা। আগামী ৬ দিনও দিল্লির এমন বেহাল দশাই থাকবে বলে হুশিয়ারি দিয়েছে আইআইটিএম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ৬টার সময়ে দিল্লি আনন্দ বিহারে বাতাসের এ কিউ। পৌঁছে গিয়ে ছিল ৪৪১ পর্যন্ত। এছাড়াও বাতাসের মান খুব খারাপ পর্যায়ে গিয়েছে বাওয়ানা(৪৫৫),দ্বারকা সেক্টর( ৪৪৪) এবং জাহাঙ্গিরপুরী (৪৫৮) তে। তারপরে গত ২ দিন ধরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। দুষণের মাত্রা মারাত্মক হওয়ায় একগুচ্ছ পদক্ষেপ করেছে দিল্লির প্রশাসন। শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ৮টা থেকে দিল্লি সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও BS- III পেট্রল এবং BS- lV ডিজেল চালিত গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনিদিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে প্রাথমিক স্কুল। আপাতত অনলাইনে পড়াশোনা চলবে বলেই জানানো হয়েছে। একাধিক যানবাহন বন্ধ রাখা হয়েছে, তাই প্রতিদিন ৪০টি মেট্রো বেশি চলছে দিল্লিতে। দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, কালো ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে তাজমহল। দর্শনার্থীরা তাজমহলের এক ঝলকও দেখতে পাননি। কুয়াশার চাদর ভেদ করে। দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবা ও।