দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) তোজাম্মেল হকের মনোনয়নপত্র বাতিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ, জাতীয়পাটি (জাপা), জাকের পাটি, পিপলসপাটি ও দুই জন সতন্ত্র প্রার্থীসহ মোট ছয় জন মনোনয়নপত্র জমাদেন। এদের মধ্যে সতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হকের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাকিল আহম্মেদ।
এই বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ তমাল। তিনি বলেন, সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের সাথে দেয়া এক ভাগ ভোটারের তথ্যে গড়মিল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
দিনাজপুর-৫ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদন্দিতার জন্য আওয়ামীলীগ. জাতীয়পাটি, পিপলসপাটি, জাকেরপাটি ও সতন্ত্র প্রার্থী হিসেবে মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন, তারা হলেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় পাটির এ্যাডভোকেট নুরুল ইসলাম, জাকের পাটির হারুন উর রশিদ, পিপলস পাটির শওকত আলী, সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক ও এ্যাডভোকেট হযরত আলী বেলাল। এর মধ্যে সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক আওয়ামীলীগের দলিয় মনোনয়নপত্র চেয়ে আবেদন করলেও তাকে মনোনয়ন দেয়া হয়নি, এ কারনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
বীরমুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক বলেন, তিনি ছাত্র অবস্থায় ছাত্রলীগ করেছেন, একজন ছাত্রলীগের কর্মিহিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন, চাকুরি থেকে অবসর নেয়ার পর বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এ কারনে আওয়ামীলীগের দলিয় মনোনয়ন নেয়ার জন্য আবেদন করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।