
দিনাজপুর গণশিল্পী সংস্থা’র সাবেক সভাপতি রঞ্জন কুমার দাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
দিনাজপুর টিএনটি অফিসের সাবেক প্রকৌশলী, দিনাজপুর গণশিল্পী সংস্থা’র সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের ব্যক্তিত্ব রঞ্জন কুমার দাস ১ ফেব্রুয়ারী দুপুর ১:৪৫ মিনিটে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়লোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র এবং ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান।
স্বর্গীয় রঞ্জন কুমার দাসের দাহকাজ সন্ধ্যা ৬টায় ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাটে সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশের ওয়াকার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, আমিনুল করিম আমু, বাংলা স্কুলের বাহাত্তোরের ব্যাচ কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, কাশী কুমার দাস ঝন্টু, শরফুদ্দীন আহম্মেদ পুটু, সাবেক জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটি’র সদস্য মোঃ আলতাফ হোসাইনসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ গভীর শোক এবং তার শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
![]()









