দিনাজপুরে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম মহোদয়কে জেলার তের উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোট-দিনাজপুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
২৬ সেপ্টেম্বর ২০২৩ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু এবং সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত এর নেতৃত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন নাট্য সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, সুইহারী সঙ্গীত নিকেতনের পরিচালক সনৎ চক্রবর্তী লিটু, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর এবং দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, অম্বিকা সাংস্কৃতিক পরিবারের সাধারণ সম্পাদক ও বে-সরকারী সংস্থা বিটোপি'র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) প্রমূখ।