দিনাজপুরে প্রবীন হিতৈষী সংঘ'র উদ্যোগে প্রবীন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরে ২০ জানুয়ারি শনিবার প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রবীন হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও প্রবীন, দুঃস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রবীন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদনী।
এছাড়াও ড আঃ রইছ উদ্দিন, মোকাররম হোসেন খান, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, অধ্যক্ষ ইসমাইল হোসেন, চেরাডাঙ্গী বিদ্যালয়ের সাবেক শিক্ষক সামছুদ্দিন আহমেদ, কামরুজ্জামান লাইজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রবীন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদনী বলেন, মানবতার কল্যাণে শীতার্ত প্রবীনদের পাশে আমাদের সকলকে দাঁড়ানোর উচিত। প্রবীনরা দেশ ও সমাজের অভিভাবক। তাদের মে কোন সমস্যায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোজাম্মেল হক।