
দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের পুরস্কার বিতরণ-সংবর্ধনা-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারী-২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুনিজনদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-ঢাকা’র মহাপরিচালক প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারন সম্পাদক রহমত উল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলেয়া বগেম, মর্জিনা তনু। অনুষ্ঠানে ভৈরবীর পরিচালনায় মার্জিয়া খতুন মৌ এর পরিচালনায় ভৈরবীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার পক্ষ হতে সম্মানীত অতিথিবৃন্দদের ক্রেস্ট, উত্তোরিয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ ও বিশিষ্ট কবি ও শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ইতি। প্রধান অতিথি মহাপরিচালক প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম বলেন, মেধাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে সন্তানদের স্মার্ট বানাতে হবে। পড়াশোনার পাশাপাশি বিনোদনমূলক সৃজনশীল কর্মকান্ডে আমাদের সন্তানদের সম্পৃক্ত করতে পারলে তাদের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদ্বয় শীতার্ত নর-নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
![]()









