দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
জেলা আইনজীবী সমিতির সদস্য ও আইনজীবী সারােয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার (২২ জুন) দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন কর্মসূচি
মানববন্ধনে যারা বক্তব্য রাখেন:
আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি।
মোস্তাফিজুর রহমান মোস্তাক, পিপি, জেলা জজ আদালত।
মোঃ আব্দুল হালিম, সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতি।
মোঃ মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতি।
মঞ্জুর আলম রতন, সদস্য, জেলা আইনজীবী সমিতি।
অনিক চন্দ্র রায়, সদস্য, জেলা আইনজীবী সমিতি।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন।