দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কার দিলেন সভাপতি আলী মর্তুজা
সোনাগাজী সদর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ছাড়াইত কান্দি হোছাইনিয়া দাখিল মাদরাসায় ২০২৪ ইং সালের দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কার দিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ফুটবলার আলী মর্তুজা।
গত দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ঘোষণা করেছিলে, দাখিল পরীক্ষায় যারা A+ পাবেন তাদের প্রতি জনকে ১০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে। তিনি তার কথা রাখলেন।
সোনাগাজী সদর ইউনিয়ন এর পূর্ব তুলাতলী গ্রামের ওমর খান পাঠান বাড়ীর মোহাম্মদ আবদুর রসিদ ও ফেরদৌস আরা বেগম এর কন্যা বিবি হুমায়রা তনিমা এবার দাখিল পরীক্ষায় A+ পেয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলী মর্তুজার নিকট থেকে এই অর্থ পুরস্কার গ্রহণ করেন।
এসময় মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট এ এস এম নুরুন্নবী, সহ সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা আবদুল মালেক, মাওলানা সফি উল্লাহ, মাস্টার বেলায়েত হোসেন, মাওলানা ক্বারী আবুল খায়ের সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিগত সময়ের চেয়ে ছাড়াইত কান্দি হোছাইনিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলী মর্তুজা দায়িত্ব গ্রহণের পর থেকে মাদরাসার পড়াশোনার মানবৃদ্ধি পেয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন সভাপতি আলী মর্তুজা।