
দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতিমার দাওয়াত গ্রহণ করলেন আল্লামা এম এ মতিন
আশিকানে রাসুলদের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতিমার দাওয়াত গ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ফন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। দাওয়াত গ্রহণ করে তিনি বলেন, “দাওয়াতে ইসলামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করে এবং মানুষকে সুন্নতের পথে চলতে উদ্বুদ্ধ করে; এজন্যই আমি দাওয়াতে ইসলামকে ভালোবাসি।”
আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ঢাকার এশিয়ান সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের এই সুন্নতেপূর্ণ ইজতিমা। এতে দেশজুড়ে আশিকানে রাসূলদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আল্লামা এম এ মতি।
তিনি আরও বলেন, “হে বাংলার আশিকানে রাসূলগণ, আমি প্রস্তুত—আপনারা প্রস্তুত আছেন তো? নারায়ে রিসালাতের ধ্বনিতে ঢাকা মুখরিত হবে।”
![]()









