দলীয় সিদ্ধান্ত অমান্য করে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন পৌর বিএনপি নেতা ও সাংবাদিক আ স ম আফজল আলী রুস্তম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পৌর বিএনপি নেতা ও সাংবাদিক আসম আফজল আলী রুস্তমকে বহিষ্কার করেছে বিএনপি ।
বুধবার জাতীয়তাবাদী দল ( বিএনপি ) কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরকৃত এক পএে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসম আফজল আলী রুস্তমকে জাতীয়তাবাদী দল ( বিএনপি ) সদস্য পদ সহ সকল পর্যায়ে পদবী থেকে চীর স্তর বহিষ্কার করা হয়েছে । তার এই বহিষ্কার কথা শুনে দলীয় কর্মীরা আতংক ।