
ত্রিপুরার নতুন রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়
ত্রিপুরা বিজেপির নতুন রাজ্য সভাপতি মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। অভিষেকের উপর ভরসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিল্লি বিজেপি এবার অভিষেকের উপর ভার দিল ত্রিপুরার। ত্রিপুরা বিজেপির হাল ফেরাতে এবার ত্রিপুরার নতুন রাজ্য সভাপতি অভিষেক। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন তাঁকে প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করেছেন। বিজেপির জাতীয় মহাসচিব ও সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অরুন সিং এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আর এই ঘোষণার পরই অভিষেক দেবরায়কে গৈরিক অভিনন্দন জানান ত্রিপুরার গেরুয়া শিবির।
![]()









