ত্রিপুরার জয়পুর সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিক আটক
সোমবার (৩০মার্চ ) ত্রিপুরার আগরতলা পশ্চিম থানার অন্তগর্ত জয়পুর এলাকার ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে সোহাগ মিয়া নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৪২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ। ধৃত সোহাগ মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ জওয়ানরা তাকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় হাতেনাতে ধরে ফেলে এবং পরবর্তীতে তাকে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সময় তার সাথে আরও একজন ব্যক্তি থাকলে ও বিএসএফ এর সতর্কতায়, সে বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।