- - -

ত্রিপুরার খোয়াইয়ে ২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গাড়ি জব্দ 

Print News

ত্রিপুরার খোয়াইয়ে ২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গাড়ি জব্দ

 

বুধবার (১৮ মার্চ ) ত্রিপুরার খোয়াই থানা এলাকার চেরমায় পুলিশের এক অভিযানে ২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই থানার ওসি এবং এসআই মদন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী চেরমা ভেটেরিনারি হাসপাতালের সামনে একটি সন্দেহভাজন গাড়ি আটক করে। পুলিশকে দেখে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও, গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিক তল্লাশিতে গাড়িতে কিছু না পাওয়া গেলেও অভিজ্ঞ পুলিশ কর্মীদের নজরে আসে সেই গোপন চেম্বারটি। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই লুকানো কুঠুরি থেকে একে একে ৪০টি গাঁজার প্যাকেট বের করা হয়। ওজন করার পর দেখা যায় উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ৯৬•৫ কেজি। পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে। এই ঘটনায় খোয়াই থানায় এনডিপিএস আইনের অধীনে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক এবং পাচারে ব্যবহৃত গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। খোয়াই থানার ওসি সাংবাদিকদের জানান, পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa