- - -

ত্রিপুরার কৈলাসহরে নাবালিকার শ্লীলতাহানি কান্ডে গ্রেফতার ১

Print News

ত্রিপুরার কৈলাসহরে নাবালিকার শ্লীলতাহানি কান্ডে গ্রেফতার ১

 

মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে ৯ বছরের এক শিশু কন্যাকে বুঝিয়ে সুঝিয়ে জঙ্গলে নিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১। বৃহস্পতিবার (২ এপ্রিল ) ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, শিশুকন্যাটির পিতামাতা দুজনেই ঘটনার সময় পার্শ্ববতী ইটভাটায় কাজ করছিলেন। সেই সময় একাকিত্বের সুযোগ নিয়ে এলাকারই বুছুদ আলী শিশুকন্যাটিকে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতনের চেষ্টা করে বলে অভিযোগ। শিশুকন্যার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে অভিযুক্ত বুছুদ আলীকে হাতেনাতে ধরে ফেলে। তারা বুছুদ আলীকে উত্তম মাধ্যম দেন এবং পরে কৈলাসহর মহিলা থানার পুলিশের হাতে তুলে দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa