ত্রিপুরার উদয়পুরে নাবালিকাকে গণধষণ, গ্রেফতার ২
ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুরে এক ১৬ বছরের কিশোরীকে চলন্ত গাড়ির ভেতরেই গণধষণ করার এক নারকীয় অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত তদন্তে অভিযানে নেমে ২ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার (২১ আগস্ট ) সন্ধ্যায় রাধাকিশোরপুর মহিলা থানা এলাকার উদয়পুর রেল স্টেশনে। পুলিশ সূত্রে প্রকাশ, সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ (২৪) এবং বোয়ার দেববর্মা (২৩) নামে ২ যুবক ওই কিশোরীকে একটি ওয়াগনার গাড়িতে ( নম্বর - টিআর ০৭-৩৫৪৫) করে উদয়পুর রেল স্টেশনের কাছে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই গাড়ির ভেতরে কিশোরীটিকে ২ জনে মিলে ধষণ করে। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে মিঠুন দেবনাথ এবং বোয়ার দেববর্মাকে চিহ্নিত করে শুক্রবার (২২ আগস্ট ) তাঁদের গ্রেফতার করে। একটি চলন্ত গাড়ির ভেতরে এমন নৃশংস ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। নিযাতিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।