
তেলেঙ্গানায় মাওবাদী ডেরায় অভিযানে বিস্ফোরণে ৩ পুলিশ আধিকারিক নিহত
কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেই সময়ই বৃহস্পতিবার (৮ মে) ভারতের তেলেঙ্গানাতে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল ৩ পুলিশ আধিকারিকের। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, এদিন সকালে পুলিশ আধিকারিকরা জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন। তখনই মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে নিহত হন ৩ পুলিশ আধিকারিক। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গাটি মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ঘন জঙ্গলে ডাকা এই এলাকাতেই চলতি বছর মাওবাদী দমনে পুলিশের তরফে অভিযান চালানো হয়েছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এদিনের ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
![]()









