তেলিয়াপাড়া চাা বাগানে বাংলো সৌন্দর্য বর্ধন করেন নবাগত ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন
হবিগঞ্জে মাধবপুর উপজেলা ( সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি ) তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক বাংলো সৌন্দর্য বর্ধন করেন নবাগত ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন । বাগানের প্রবীন চা শ্রমিক সূত্রে জানা যায় , তেলিয়াপাড়া চা বাগানে তৎকালীন বৃটিশ সরকার আমলে উন্নত মানের দোতলা বিশিষ্ট বড় বাংলো নির্মিত হয় । ফলে এই বাংলো প্রথম মুক্তি যোদ্ধাদের বৈঠক হয়েছিল । অথচ এই বাংলো কালের সাক্ষি হিসেবে এখনো স্মৃতি হিসেবে রয়েছে । গত ১ জুলাই দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন ব্যবস্থাপক হিসেবে কর্মস্থল যোগদান দেওয়ার পর তৎকালীন বৃটিশ সরকার আমলে নির্মিত বাংলো সহ অন্যান্য সৌন্দর্য বর্ধন, গাছের চারা রোপণ ও লেকে ৫ হাজার মাছের পোনা নিধন করেছে । বাংলো পাশে মুক্তি যুদ্ধ স্মৃতি সৌধ রয়েছে । প্রতিদিন জেলা সহ বিভিন্ন দূরদূরান্ত থেকে শত শত দর্শনার্থীরা এখানে আসছে । চা বাগানের সভাপতি খোকন পান বলেন , দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন ২০১২ সালে এ তেলিয়াপাড়া চা বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিল এবং সেই সময় বাগানের অনেক ভূমি ভূমিদস্যুর হাত থেকে ভূমি উদ্ধার করে । চা গাছ চুরি রোধ করে এবং বাগান উন্নয়নের দিকে হাত বাড়িয়েছে । বেশ কয়েক বছর পর সহকারী ব্যবস্থাপক বদলী হয়ে অন্য চা বাগানে চলে যায় । পরে বাগান শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে ২০২০ সালে সহকারী ব্যবস্থাপককে তেলিয়াপাড়া চা বাগানে ফিরে আনা হয় । তখন চা শ্রমিকদের বিরাজমান সমস্যা ছিল না । সব সময় সুখে দুখে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে পাশে থাকতেন । চা শ্রমিকরা সাহসী করে চলতেন । ব্যবস্থাপক অন্যায় কারীদের আমল দিতেন না । চা শ্রমিকরা ভুল পথে চললে ডেকে নিয়ে বুঝাতেন এবং মায়া মমতা করতেন । তিনি একজন চা বাগানে সৎ, সহজ-সরল , সাদা মনের লোক এবং সাহসী দক্ষ ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন । এর পর আবার বদলী হয়ে যাওয়ার পর বাগান উন্নয়ন থেকে দিন দিন অনেক ক্ষতি সাধন হয়েছে এবং বাগানের চা শ্রমিকরা নানা বিরাজমান সমস্যা ছিল । এখন বাগানের চা শ্রমিকদের শান্তি ফিরে এসেছে । এদিকে চা বাগানের গাড়ি চালক রবি গোয়ালা বলেন , বাগানে বহু ব্যবস্থাপক আসলো কিন্তু তিনির মত সৎ সাহসী ও দক্ষ ব্যবস্থাপক আসেনি । তিনি বাগানে আসা মাত্রই চা বাগানের উন্নয়নের দিকে চিন্তা করেন এবং চা শ্রমিকদের নানা সমস্যা দূর করার প্রচেষ্টা চালাচ্ছে ।